স্থানীয় সংবাদ

খুলনায় প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার : খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকা থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি দল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের মারিয়াম (২০) ও আয়শা। নাসির উদ্দীন সেন্টু ও সাফিয়া বেগম মিয়াপাড়া এলাকার ওই বাড়িতে বসবাস করছিলেন বলে জানিয়েছে র‌্যাব। এর মধ্যে নাসির উদ্দীন সেন্টু খুলনা টাউন ক্লাবের দপ্তর সম্পাদক। তার কাছ থেকে স্থানীয় একটি পত্রিকার ভূয়া পরিচয়পত্র এবং একটি রাজনৈতিক দলের মিডিয়া মেলের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সে নিজেকে বিএনপি’র খুলনা বিভাগীয় মিডিয়াসেলের কর্মকর্তা হিসেবে ভূয়া পরিচয় দিয়ে অবৈধ প্রভাব বিস্তার করতো বলে অভিযোগ রয়েছে।
র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, অভিযানের বিষয়টি তিনি অবহিত আছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button