স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ১৯ সন্দেহভাজন হামের রোগী : নিশ্চিত হামে শনাক্ত ৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় ১৯ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন এবং চিকিৎসা শেষে ৪৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। এ সময়ে হামে সন্দেহজনক বা নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ৮ আগস্ট সকাল পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন রোগীর মধ্যে খুলনায় ৯ জন, মাগুরায় ৯ জন এবং মেহেরপুরে একজন রয়েছেন। এছাড়া খুলনায় ১৪টি, মাগুরায় ১৯টি, নড়াইলে ১৩টি এবং চুয়াডাঙ্গায় ২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। একই সময়ে বিভাগে ৩ জনের হাম নিশ্চিত হয়েছে, যার মধ্যে মাগুরা জেলায় তিনজন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৯৮৮ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৩৯ জন এবং ৮ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এই সময়ে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩৩ জনের। তবে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। একই সময়ে বিভাগে মোট ৩৪৫ জনের হাম নিশ্চিত হয়েছে।
জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিশ্চিত হামের রোগী নড়াইলে ৭৩ জন। এরপর বাগেরহাটে ৬৯, যশোরে ৫৮, খুলনায় ৪৫, মাগুরায় ২৬, কুষ্টিয়ায় ২৩, ঝিনাইদহে ১৭, সাতক্ষীরায় ২৪ এবং মেহেরপুরে ১০ জনের হাম নিশ্চিত হয়েছে। চুয়াডাঙ্গায় নিশ্চিত হামের রোগীর সংখ্যা শূন্য।
খুলনা বিভাড় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা জরুরি। শিশুদের হামসহ সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button