স্থানীয় সংবাদ

নগরীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার : নগরীতে গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে আলী আকবর (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর গোবরচাকা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খালাসী মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত আলী আকবরের পিতা গোলাম মোস্তফা জানান, দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আলী আকবর। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই জরুরি বিভাগ থেকে মরদেহ নিয়ে গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button