স্থানীয় সংবাদ

বাংলা নিউজ টিভি ২৪-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

# আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা #

স্টাফ রিপোর্টার : জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলা নিউজ টিভি ২৪’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার বিকেলে নগরীর কাইফেং রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নিউজ টিভি ২৪-এর সম্পাদক মামুন রেজার সভাপতিত্বে এবং সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-র চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, শ্রমিক নেতা আবু দাউদ দ্বীনমোহাম্মদ মৃধা, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান, খুলনা নিউজ টিভির সম্পাদক ম-লীর সভাপতি আলহাজ্ব রোটারিয়ান মোঃ আলতাফ হোসেন, প্রধান সম্পাদক কাজী মিজানুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি এবং দৈনিক খুলনার কণ্ঠের সম্পাদক শাহ-বাজ জামান খান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি নেতা জাফরি নেওয়াজ চন্দন, জেলা সাইবার দলের সভাপতি মেহেদী হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান, বিএনপি নেতা ইকরামুল কবির মিল্টন, কাজী নজরুল ইসলাম, মুসা হোসেন খান, মোঃ মিজানুর রশিদ, মেহেদী হাসান সোহাগ, আবিদ হোসেন, মনিরুজ্জামান মনি, কাজী ওয়ায়েজউদ্দিন সেন্টু ও সাইবার দল নেতা সালমান সরদার।
এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলা নিউজ টিভি ২৪-এর যুগ্ম সম্পাদক শাহীন হোসেন, নির্বাহী সম্পাদক সৈয়দ ইসমাম তাহসিন সৌমিক, সহকারী সম্পাদক হায়দার আলী, মোঃ মাসুদ রেজা, মোঃ নুরুল ইসলাম, মোঃ মেহেরাব হোসেন রাজু, মোঃ খলিলুর রহমান এবং মোঃ আসাদুজ্জামান গাজী। আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button