বটিয়াঘাটায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব মোঃ বাহাদুর মুন্সীর বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল রবিবার বেলা ১১টার সময়উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী গঠনের নেতাকর্মীরাআয়োজন করেন।গত ০৮/০৮/২০২৬ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে সন্ত্রাসীরা বাহাদুর মুন্সি ও তার ছোট ভাই বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সীর নাম ধরে ডাকা ডাকি করে না পেয়ে বাহাদুর মুন্সির ঘরে কেসি গেট,দরজা ও জানালায় গুলি করে।পরে তার মা ও ছোট ভাই বৌ কারা কারা বলে ডাক দিলে তারা আরো দুটি ফাকা গুলি ছুড়ে দ্রুত চলে যায়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্কিত ঘটনার প্রতিবাদে রোববার (৯ আগস্ট) বটিয়াঘাটা উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি বটিয়াঘাটা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন স্ট্যান্ডে পথ সভা করেন। এ সময় নেতাকর্মীরা গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।বক্তারা আরো বলেন,”বাহাদুর মুন্সি একজন স্বচ্ছ রাজনীতি বিদ,দুর্দীনে সে রাজ পথে থেকে সকল আন্দোলন সংগ্রাম করেছেন।এখন দলের সু দিনে তাকে হত্যার উদ্দেশ্য তার বাড়িতে হামলা হয়েছে যা আসলে অনাকাক্সিক্ষত। রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের কারণে কোনো ব্যক্তির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্যও উদ্বেগজনক। বক্তারা আরও বলেন, “ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। আমরা নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই”উক্ত বিক্ষোভ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা আশিকুজ্জামান আশিক, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অহেদুজ্জামান ওয়াহেদ, ১নং জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহল মোমেন লিটন, ৪নং সুরখালি ইউনওয়ান বিএনপির সভাপতি রাশেদ কামাল,২নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহম্মেদ, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিক মলঙ্গী,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নিরু, শফিক মোল্যা, মারুফ হোসেন, মুছা আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, আসাবুর হাওলাদার, উপজেলা মহিলা দলের সদস্যসচিব কানিজ ফাতেমা, পলাশ মহালদার, শাকিল আহম্মেদ উপজেলা ছাত্রদলের সভাপতি, বাদল হাওলাদার, মাছুম বিল্লাহ, বিল্লাল হোসেন, মোস্তাকিন বিল্লাহ, হাফিজুর রহমান, নুপুর আক্তার, কাশমিরী ঢালীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



