স্থানীয় সংবাদ

সাংবাদিকতা ও সংগঠনের আড়ালে ইয়াবা ব্যবসায়ী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি

খবর বিজ্ঞপ্তি ঃ সম্প্রতি লক্ষ্য করা গেছে সাংবাদিকতা ও বিভিন্ন সংগঠনের আড়ালে কতিপয় সমাজবিরোধী ব্যক্তি ইয়াবা ব্যবসাসহ নানা ধরনের সমাজবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। প্রকৃতপক্ষে এরা কেউ সাংবাদিকতা করে না। এই পেশার আড়ালে নানা ধরনের সমাজবিরোধী কর্মকা- চালিয়ে যাচ্ছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) নেতৃবৃন্দ অবিলম্বে এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সাংবাদিক সমাজ প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও খুলনা ওয়াসার সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button