স্থানীয় সংবাদ

দাকোপ উপজেলার পানখালী এসডিজি গ্রামের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকা চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র থেকে জুমে সংযুক্ত হয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পানখালী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রামের উদ্বোধন করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ঈধৎড়ষ ঋষড়ৎব-ঝসবৎবপুহরধশ, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল। সোমবার দুপুরে খুলনার দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রান্তে এসডিজি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। এসডিজি ভিলেজ ঘোষণার ফলে নির্দিষ্ট গ্রামগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিসি) বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আধুনিক স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলাসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button