স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৫৪ জন শনাক্ত : নিশ্চিত রোগী ২

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ৫৪ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৪৩ জন। তবে এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যু কিংবা নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলাওয়ারি হাম রোগের তথ্য থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে কোনো সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়নি। চুয়াডাঙ্গায় ৩ জন, যশোরে ১ জন, ঝিনাইদহে ৫ জন, খুলনায় ১২ জন, কুষ্টিয়ায় ৭ জন, মাগুরায় ১৮ জন, মেহেরপুরে ১ জন, নড়াইলে ৩ জন এবং সাতক্ষীরায় ৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২ জন। এর মধ্যে মাগুরায় ১ জন এবং নড়াইলে ১ জন। গত ২৪ ঘণ্টায় কোনো নিশ্চিত হাম রোগীর মৃত্যুর তথ্য নেই।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত :
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ১২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৮০ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৪০৩ জন। এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৩ জন। একই সময়ে বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৩৫৩ জন। তবে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা শূন্য। জেলাভিত্তিক হিসাবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যাÑবাগেরহাটে ৬৯ জন, চুয়াডাঙ্গায় শূন্য, যশোরে ৫৮ জন, ঝিনাইদহে ১৭ জন, খুলনায় ৪৭ জন, কুষ্টিয়ায় ২৩ জন, মাগুরায় ২৭ জন, মেহেরপুরে ১০ জন, নড়াইলে ৭৮ জন এবং সাতক্ষীরায় ২৪ জন। সব মিলিয়ে সরকারি হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে ৯ হাজার ১২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৫৩ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button