দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলা
খবর বিজ্ঞপ্তি ঃ দক্ষিণ বাংলার অন্যতম জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক প্রবাহ অফিসে গভীর রাতে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ’র নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের আইন আমলে এনে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এই অনাকাঙ্খিত ঘটনায় নেতৃবৃন্দ মনে করেন এধরণের সহিংস কার্যক্রম কেবল একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর হামলা নয়, বরং তা গোটা দেশের সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং মুক্ত চিন্তা প্রকাশের উপর সরাসরি চপেটাঘাত ও নগ্ন হস্তাক্ষেপ। একইসাথে নেতৃবৃন্দ সমগ্র দেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
বিবৃতিদাতারা হলেন- পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহা. সাহেব আলী, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রেহানা আখতার, সহ-সভাপতি রোটারিয়ান আফরোজা আখতার মঞ্জু, রোটারিয়ান সুলতান হোসেন খান, মহাসচিব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এম এ মান্নান বাবলু, পরিষদের নেতা রোটাঃ কামরুল করিম বাবু, রোটাঃ আলতাফ হোসেন, কাজী এনামুল হক টুকু, মোশাররফ হোসেন, মোঃ হুমায়ুন কবির বালী, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, কাজী মিজানুর রহমান, আব্দুস সালাম মোল্লা, কহিনুর কাঞ্চন, হুমায়ুন কবির খান, এস এম রাসেল আমিন, মোঃ হুমায়ুন কবির, আজাদুল হক আজাদ, মজিবর রহমান বাবুল, সাংবাদিক মামুন রেজা হাওলাদার, এইচ এম মুনতাকিম সেজান প্রমুখ।



