স্থানীয় সংবাদ

বাংলাদেশ বেতার খুলনার জেলা সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ বেতার খুলনার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বার্তা নিয়ন্ত্রক গাজী হুমায়ুন কবীর।
সভায় বাংলাদেশ বেতারের সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং দ্রুত সংবাদ প্রেরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা সংবাদদাতাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক সংবাদগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর জোর দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব। এ ক্ষেত্রে বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মতবিনিময় সভায় বাংলাদেশ বেতার খুলনার সংবাদ অনুবাদক , কর্মকর্তা ও বিভিন্ন জেলার সংবাদদাতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button