স্থানীয় সংবাদ

মণিরামপুরে হরিহরনদীর ওপর ব্রিজটি ঝুঁকিপূর্ণ : যাতায়াত বন্ধ

মোঃ আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুর সদর ইউনিয়নের দেবিদাসপুর ও পাতন গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হরিহরনদীর ওপর নির্মিত পুরাতন ব্রিজ। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ব্রিজটির ওপর দিয়ে যাত্রী-সাধারনের চলাচল ঝুঁকি পূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গত সোমবার থেকে ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসীর নদী পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, দেবিদাসপুর ও পাতন গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হরিহরনদীর ওপর নির্মিত ১৩ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ব্রিজের উত্তরপাশে দেবিদাসপুর এবং দক্ষিণে পাতন ও জুড়ানপুর গ্রাম অবস্থিত। নদীর দক্ষিণ পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা। বিশেষ করে দেবিদাসপুর ও তার আশপাশের শিক্ষার্থীরা হরিহরনদীর এ ব্রিজ পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এছাড়া এলাকাবাসীও এ ব্রিজ দিয়ে আস-াযাওয়া করেন। কিন্তু অভিযোগ রয়েছে, দীর্ঘদিন এ ব্রিজটি সংস্কার না করায় ব্রিজটির রেলিং, স্প্যান, পাটাতনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এক পর্যায়ে সেটি জীর্ণশীর্ণ হয়ে পড়ে। তথাপিও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে আসছিল। কিন্তু সোমবার সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যানমাল রক্ষার্থে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীসহ যাত্রী সাধারনের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। আব্দুর রহিম, হাফিজুর, নাজমাসহ কয়েকজন শিক্ষার্থী জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পূর্ব প্রান্তের প্রায় এক কিলোমিটার ঘুরে অপর একটি ব্রিজ দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। দেবিদাসপুর ও পাতন গ্রামের মানুষের যোগাযোগের ক্ষেত্রে ব্রিজটি জনগুরুত্বপূর্ণ বলে স্থানীয়রা দাবী করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের চিকিৎসা কেন্দ্র্রে নেওয়া এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজে স্থানীয়দের এই পথ ব্যবহার করতে হয়। ফলে জীর্নশীর্ণ ব্রিজটি দ্রুত পুননির্মান করা হলে দুই গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও সহজ হবে। সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক জানান, এলাকাবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে সোমবার থেকে ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান, ব্রিজটি দ্রুত পুননির্মানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংম্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স¤্রাট হোসেন জানান, খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, পরিদর্শন শেষে দ্রুত ৪০ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী(এলজিআরডি) বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণ হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button