বিনোদন

প্রেম ভাঙার কারণেই একসঙ্গে কাজ করেন না বাশার-সাদিয়া!

প্রবাহ রিপোর্ট ঃ ছোট পর্দার দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। একসময় শোবিজে কান পাতলেই শোনা যেত প্রেম করছেন তারা। যদিও বারবার বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তারা। অবশেষে একটি পডকাস্টে এসে সাদিয়ার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেন খায়রুল বাসার। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে কয়েক বছর আগেই। খায়রুল বাসার জানান, নাটকে অভিনয়ের আগে বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে সাদিয়ার সঙ্গে তার প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে সেটা প্রেমে পরিণত হয়। তবে সেই প্রেম কেন ভেঙে গেল, তা নিয়ে কথা বলতে রাজি নন অভিনেতা। খায়রুল বাসার বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’ করোনা-পরবর্তী সময়ে খায়রুল বাসার ও সাদিয়া আয়মান টিভি নাটকের নিয়মিত জুটি হয়ে উঠছিলেন। এই জুটির বেশ কিছু নাটক জনপ্রিয়তা পায়। হঠাৎ করেই তাদের আর কোনো নাটকে একসঙ্গে দেখা যায় না। খায়রুল বাসার জানান, তিন বছর আগে প্রেম ভাঙার পর দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে কাজ না করার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button