নগরীর ১৬নং ওয়ার্ড অফিসে খুলনার নারী উদ্যোক্তাদের পাশে ওয়ার্ল্ড ভিশন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নারী ও শিশুদের প্রতি যতœ নেয়া, তাদের নিরাপদ রাখা কেসিসি’র দায়িত্ব। সে জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, নিয়মিত টিকা প্রদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে। কেসিসি প্রশাসক বুধবার সকালে নগরীর ১৬নং ওয়ার্ড অফিসে খুলনার নারী উদ্যোক্তাদের পাশে ওয়ার্ল্ড ভিশন : মূলধনে সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। উওমেন ইকনোমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে গৃহীত এ প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রশাসক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও মূলত নারীদের স্ববলম্বী করার জন্য। নগরীর আরো কিছু নারী উদ্যোক্তাদের প্রকল্পভুক্ত করার জন্য তিনি ওয়ার্ল্ড ভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। উল্লেখ্য, খুলনা শহরের ৬’শ নারী উদ্যোক্তকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন এ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। একই সাথে সংস্থাটি বাল্য বিবাহ রোধ ও পুষ্টি সহায়তা প্রদানের পাশাপাশি নারীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার জন্যও কাজ করবে। অনুষ্ঠানে প্রশাসক মূলধনে সহায়তাকল্পে ১৮ জন নারী উদ্যোক্তাদের প্রত্যেকের হাতে ৯ হাজার টাকা তুলে দেন। পর্যায়ক্রমে সংস্থাটি তাদের জনহিতকর এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ^াস, কেসিসি’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, সমাজসেবক জামিরুল ইসলাম জামিল, শেখ জাহিদুল ইসলাম, পারভেজ মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।



