স্থানীয় সংবাদ

যশোরে যৌনপল্লিতে মাদকের বিরুদ্ধে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক

যশোর ব্যুরো ঃ যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি-বাবুবাজার যৌনপল্লি এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাদক কর্মকা- ও অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে শেখহাটির বিথি, রূপদিয়ার শাহিলা আক্তারসহ যশোরের বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button