স্থানীয় সংবাদ

উত্তর পত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক ৬৬৮ জন ও পরীক্ষক দায়িত্বে ছিলেন ৩৮৪৬জন

# যশোর বোর্ডে চলতি বছরে এসএসসি ফলাফলে কাঙ্খিত না আশায় পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহন শুরু #

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি ঃ চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রকাশিত ফলাফলে কাঙ্খিত ফলাফল না আশায় শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষনের আবেদন শুরু করেছেন। প্রকাশিত ফলাফলে কোন প্রকার ভুল/ অসংগতি পরিলক্ষিত হলে তা পরিবর্তন,পরিমার্জন,সংযোজন, সংশোধন অথবা বাতিল করার পূর্ন ক্ষমতা বোর্ড কর্তৃ পক্ষ সংলক্ষন করেন। তাই ১১ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষনের জন্য শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত ফলাফলের আশায় আবেদন করার সুযোগ পাবেন বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। বোর্ড সূত্রে জানাগেছে, এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি উত্তর পত্র মূল্যায়ন করতে ৬৬৮জন প্রধান পরীক্ষক ও ৩ হাজার ৮শ’ ৪৬জন পরীক্ষক নির্বাচিত করা হয়। গত ২১ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকে পরীক্ষা শুরু থেকে প্রধান পরীক্ষকদের আওতাধীন পরীক্ষকগন বোর্ড থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ করে। এর পর তারা উত্তর পত্র মূল্যায়ন করে প্রধান পরীক্ষকের কাছে জমা দেন। প্রধান পরীক্ষক উত্তরপত্রের নম্বর ফর্দ বোর্ডে জমা দিয়ে তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করেন। বোর্ড সূত্রে আরো জানাগেছে, এ বছর এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বাংলা (আবশ্যিক ) ১ম পতে প্রধান পরীক্ষক ৬০জন,পরীক্ষক ২৯০জন,বাংলা ২য় পত্র প্রধান পরীক্ষক ৬২জন, পরীক্ষক ৪০৬জন, ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র প্রধান পরীক্ষক ৫৭জন, পরীক্ষক ৩২৮জন, ইংরেজি ২য় পত্র প্রধান পরীক্ষক ৫৫, পরীক্ষক ৩৫২জন, গণিত (আবশ্যিক) প্রধান পরীক্ষক ৫৯জন, পরীক্ষক ৪৫৩জন, ভূগোল ও পরিবেশ প্রধান পরীক্ষক ৪২জন, পরীক্ষক ২৫৩জন, ইসলাম ও নৈতিক শিক্ষা প্রধান পরীক্ষক ৫১জন, পরীক্ষক ৩৪৯জন, হিন্দু ধর্ম প্রধান পরীক্ষক ৯জন, পরীক্ষক ৫৬জন,খ্রিষ্টধর্ম প্রধান পরীক্ষক ১জন ও পরীক্ষক ১জন,উচ্চতর গণিত প্রধান পরীক্ষক ১৮জন, পরীক্ষক ৯৫জন,বিজ্ঞান বিষয় প্রধান পরীক্ষক ৫১জন,পরীক্ষক ২৫৭জন, পদার্থ বিজ্ঞানে প্রধান পরীক্ষক ২০জন ,পরীক্ষক ১২৬জন, রসায়নে প্রধান পরীক্ষক ২৪জন, পরীক্ষক ১২১জন, জীববিজ্ঞানে প্রধান পরীক্ষক ২২জন,পরীক্ষক ১২১জন, পৌরনীতি ও নাগরিক বিষয় প্রধান পরীক্ষক ২৫জন,পরীক্ষক ৯৪জন, অর্থনীতি বিষয় প্রধান পরীক্ষক ২৫জন,পরীক্ষক ১৩৩জন, ব্যবসায় উদ্যোগ বিষয়নে প্রধান পরীক্ষক ৭জন, পরীক্ষক ৩০জন, হিসাব বিজ্ঞান বিষয় প্রধান পরীক্ষক ৯জন, পরীক্ষক ৪৪জন, গার্হস্থ্য বিজ্ঞান বিষয় প্রধান পরীক্ষক ২জন, পরীক্ষক ৯জন, বাংলাদেশে ইতিহাস ও বিশ্বসভ্যতা বিয়য় প্রধান পরীক্ষক ৪০জন ও পরীক্ষক ২১৪জন,ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় প্রধান পরীক্ষক ৯জন ও পরীক্ষক ৩৩জন, চারু ও কারুকলা বিষয় প্রধান পরীক্ষক ১জন, পরীক্ষক ১জন এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় প্রধান পরীক্ষক ১৯ জন ও পরীক্ষক ৮০জন চুড়ান্ত ভাবে মনোনীত হন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয় গঠিত উত্তর পত্র মুল্যাায়ন কমিটি প্রধান পরীক্ষক ও পরীক্ষকগনদের উত্তরপত্র মূল্যায়ন করার উপর বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়। অপরদিকে, প্রকাশিত ফলাফলের উপর কাঙ্খিত ফলাফল না আশায় বিভিন্ন বিষয় শিক্ষার্থীরা পনঃ নিরীক্ষণের জন্য আবেদন শুরু করেন। যা আগামী ১৭ আগষ্ট পুনঃনিরীক্ষণের আবেদনের শেষ সময়। উক্ত সময়ের পর পুনঃ নিরীক্ষণের কার্যক্রম শুরু হবে বলে বোর্ড সূত্র দাবি করেছেন। পুনঃনিরীক্ষণের জন্য উত্তরপত্র প্রধান পরীক্ষকগনের কাছে রয়েছেন। আবেদন শেষ হলে প্রধান পরীক্ষকগণের কাছে উত্তরপত্র চাহিদা পাঠানো হবে। এরপর বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কমিটি মূল্যায়ন করবেন। তারপর নতুন করে ফলাফল প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রগুলো দাবি করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button