জাতীয় সংবাদ

আবারও আন্দোলনে নামার ইঙ্গিত ভারতের ককরোচ জনতা পার্টির

দিল্লির যন্তর মন্তরে পুনরায় আন্দোলন শুরুর ইঙ্গিত দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। বুধবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, খুব শিগগিরই যন্তর মন্তরে দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু হবে। তবে ঠিক কোন কারণে আন্দোলন শুরু করা হবে সেটি উল্লেখ করেননি তিনি। অভিজিৎ বলেন, “ইন্সটাগ্রামে অনেকে কমেন্ট করছেন যে কখন যন্তর মন্তরের সিজন-২ শুরু হবে। আমি তাদের বলতে চাই খুব শিগগিরই সিজন-২ (আন্দোলন) শুরু হবে।” সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ককরোচ জনতা পার্টি গত কয়েকদিন ধরেই দেশটির বিভিন্ন জায়গায় চলা তরুণদের অন্যান্য আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করার চেষ্টা করছে। এরমধ্যেই অভিজিৎ এমন মন্তব্য করলেন। তবে কোন কারণে আন্দোলন শুরু করবেন সেটি স্পষ্ট করেননি তিনি। এছাড়া নরেন্দ্র মোদি সরকারের কাছে কি দাবি জানাবেন সেটিও উল্লেখ করেননি তিনি। ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুল শিক্ষার্থীরা সম্প্রতি হামিরপুর নামে একটি স্থানের ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসের দিকে মিছিল নিয়ে যায়। তাদের দাবি ছিল, স্কুলে যাওয়ার রাস্তাটি ঠিক করে দিতে হবে। ওই মিছিলে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১০০ অভিভাবক অংশ নেন। অভিজিৎ দ্বীপকে এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, স্কুলে যাওয়ার রাস্তার দিকে অন্তত এক দশক আগে সরকারের নজর দেওয়া উচিত ছিল। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিযোগ করেছেন, তারা তাদের দলের বৈঠক আয়োজনের জন্য কোনো ভেন্যু পাচ্ছেন না। সব জায়গা থেকে বলা হচ্ছে উপর মহল থেকে ভেন্যু না দিতে নির্দেশ দেওয়া আছে। তিনি বলেছেন, যদিও তারা বৈঠকের জন্য একটি হল পেয়েছিলেন। কিন্তু এটির মালিককে বৈঠকের দিন সকালে হুমকি দেওয়া হয়। তার মতে, এই হুমকি ও চাপ দিচ্ছে নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি। যারা দেশের তরুণদের ভয় পায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button