স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন রোগী ১০৩ জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগের দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৩ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা শেষে ২ হাজার ৬৯৮ জন ছাড়পত্র পেয়েছেন। এছাড়া এ সময়ের মধ্যে ৩৭ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেÑ৪২ জন। খুলনা জেলায় নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। এছাড়া যশোরে ১৪ জন, বাগেরহাটে ৮ জন, ঝিনাইদহে ৩ জন, নড়াইলে ৩ জন, মাগুরায় ২ জন, সাতক্ষীরায় ১ জন, কুষ্টিয়ায় ১ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। মেহেরপুর ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৬৪ জন ছাড়পত্র পেয়েছেন, ১১৬ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে খুলনা জেলায় মোট ৮৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৯০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১৪১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাগেরহাটে এ পর্যন্ত মোট ৮৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৪৯ জন ছাড়পত্র পেয়েছেন, একজনের মৃত্যু হয়েছে এবং ৫২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ জেলায় ৩২ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। যশোরে মোট ৩১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৮৮ জন ছাড়পত্র পেয়েছেন, ২৬ জন বর্তমানে হাসপাতালে ভর্তি এবং ২ জনকে রেফার্ড করা হয়েছে। নড়াইলে মোট ১৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। ১২৭ জন ছাড়পত্র পেয়েছেন, ৯ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৩ জনকে রেফার্ড করা হয়েছে। প্রতিবেদনে আরও দেখা যায়, ঝিনাইদহে ৪২ জন, মাগুরায় ৮২ জন, কুষ্টিয়ায় ৭৩ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ৬৫ জন ডেঙ্গু রোগী এ বছরের শুরু থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button