স্থানীয় সংবাদ

পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ

# শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ #

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ পূর্ব সুন্দরবনের শেলারচরে বুধবার দুপুুরে বনরক্ষীদের অভিযানে একটি ফিশিংবোটসহ ৬ জেলে আটক হয়েছে। এ সময় ট্রলার থেকে জব্দ করা হয়েছে শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছসহ মাছ ধরার বড়শি ও জাল। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ও শরণখোলা স্মার্ট টিমের বনরক্ষীরা যৌথভাবে বুধবার (১২ আগষ্ট) দুপুরে সুন্দরবনের নদীতে টহল কালীন শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিংবোটকে মাছ ধরতে দেখে এগিয়ে যায়। এ সময় ফিশিংবোটসহ ৬ জেলেকে আটক করে বনরক্ষীরা। পরে ফিশিংবোটে তল্লাশী চালিয়ে বনরক্ষীরা শিকার নিষিদ্ধ ৯ টি বড় আকারের শাপলাপাতা মাছ, ২ মণ বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি ও মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন। আটক জেলেরা হচ্ছে, পিরোজপুরের মঠবাড়ীয়া থানার ভাইজোড়া গ্রামের মো বিল্লাল (৩০), মো জাফর হাং (২৮),দুলাল (৩৫), বশির (২৮) আসাদ (২৫) ও ইব্রাহিম (৩৮) ফিশিংবোটসহ আটক জেলেদের শেলারচর টহল ফাঁড়ির অফিস হেফাজতে নিয়ে আসে বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী রয়েছে। নীলবাড়ীয়া খালে আটক জেলেরা আইন অমান্য করে সুন্দরবনের খালে মাছ ধরছিলো। তা ছাড়া আটক এই জেলেরা বড়শি দিয়ে শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরেছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে এবং মামলার আসামীদের বাগেরহাট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button