খুলনা জেলা ইমাম পরিষদের জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা ইমাম পরিষদের এক জরুরী সভা শুক্রবার সকালে নগরীর ডাকবাংলা জামে মসজিদে আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, খুলনা জেলা ইমাম পরিষদ চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ভাইদের জন্য খুলনাবাসীর কাছ থেকে যে ত্রাণ সহযোগিতা কালেকশন করেছিল তা চট্টগ্রামের বাঁশখালী এলাকায় সঠিকভাবে ও সফলতার সাথে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন পাশাপাশি যে সমস্ত মুসলিম ভাইয়েরা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া খুলনা মহানগরীতে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করেছে এজন্য খুলনা জেলা ইমাম পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সঠিক ভূমিকা পালন করে তার জন্য উদাত্ত আহবান জানিয়েছে এবং মহান রব্বুল আলামীনের কাছে দোয়া করেছে যারা আক্রান্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন এবং যারা সুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ তা’আলা এই ডেঙ্গু মহামারী থেকে হেফাজত করেন ।
খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিণতি অত্যন্ত ভয়াবহ তাই খুলনা জেলা ইমাম পরিষদ এই ব্যাপারেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সভায় বলা হয়, খুলনা নগরী ছিল একটি শান্তির নগরী কিন্তু সেখানে আজ মানুষের নিরাপত্তা বিঘিœত হচ্ছে তাই আইন শৃঙ্খলা বাহিনীসহ এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন খুলনা জেলা ইমাম পরিষদ নেতৃবৃন্দ।
সভয় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা এফএম নাজমুস সউদ, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আনোয়ারুল আজম, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ,
মাওলানা জাফর সাদিক, মাওলানা আজহুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ, মুফতি আসাদুল্লাহ, মাওলানা নূর সাঈদ জালালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।



