এমইউজে’র সা. সম্পাদক রানার সুস্থতা কামনায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ডেঙ্গু জ্বরে
আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রয়েছেন।
সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক রানার আশু সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন,সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। সাংবাদিক নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, খুলনা শহরে ডেঙ্গু জ্বর মহামারী আকারে দেখা দিয়েছে। হাসপাতাল গুলিতে রোগীর ধারণ ক্ষমতা নেই। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের আরও বেশি কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, রাজ্জাক রানার দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁর এই সংকটাপন্ন মুহূর্তে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।



