দাকোপে ভিপি সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে আদালতের আদেশ অমান্য করে সরকারী ভিপি সম্পত্তি অবৈধভাবে জোর জবরানে দখলে চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগি উপজেলার কামারখোলা ইউনিয়নের চান্নিরচক এলাকার বয়স্ক মনোরঞ্জন রায় বলেন, শ্রীনগর কালিনগর মৌজায় এস এ ৬৮৬, ৬৮৬/১ ও ৩৩ নম্বর খতিয়ানের ১.৩৮ একর জমি আমার পূর্ববর্তী রেকর্ডীয় মালিক রথিকান্ত গং ৫/৮৪-৮৫ নং ভিপি লীজ গ্রহীতা হিসাবে লীজ খরিদ করিয়া ভোগ দখলে থাকা কালে তার নিজেস্ব সম্পত্তি এবং এই সম্পত্তি আমার কাছে হস্তান্তর করে। আমিও ওই লীজ কেস অনুযায়ী সরকারের নিকট থেকে লীজ গ্রহন করিয়া প্রায় ৪০ বছর যাবৎ ভোগ দখলে আছি। কিন্তু গত বছর থেকে একই এলাকার পরিমল ঢালী গং আমার সরকারী লীজ অগ্রাহ্য করে নিজ নামে লীজ খরিদ করার জন্য বিভাগীয় কমিশনারের কাছে দাবি করে। সেখানে নি¤œ আদালতে ডিসি আর কাটার জন্য আদেশ দেন। কিন্তু পরিমল ঢালী ওই জমির কোন কো-শেয়ারার না হওয়ার জন্য নি¤œ আদালত থেকে ডিসি আর পায়নি। আমি ওই বিতর্কিত আদেশের বিরুদ্ধে কবলাকৃত দলিল বনিয়াদে ঢাকা সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনে ৭০৩১/২৫ নম্বর কেসে স্থায়ী স্থিতিবস্তা নির্দেশ পেয়ে উক্ত জমিতে আমি প্রতি বছরের ন্যায় চাষ কারকিত এবং ফসলাদি উৎপাদন করে আসছি। ইতি মধ্যে পরিমল ঢালী সরকারী লীজ ভুক্ত জমি ডিসি আর না পাওয়ার সত্বেও দলবদ্ধ ভাবে সরকারী সম্পত্তি আতœসাত করার জন্য আমার দখলীয় জমিতে প্রবেশ করে আমাকে মারপিট করে এবং আমার রোপন কৃত ধানের চারা উপড়ে ফেলেছে। এঘটনায় ভূক্তভোগি মনোরঞ্জন প্রসাশনের কাছে আইনগত সহায়তা কামনা করেছেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন কোমল রায়, নিতাই রায়, পবিত্র বাছাড়, শিবপদ রায়, সুরঞ্জন রায়।
এবিষয়ে অভিযুক্ত পরিমল ঢালী বলেন, আমি কামারখোলা ইউনিয়ন পরিষদে মনোরঞ্জন রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছি। সেখানে যে বিচার হবে আমি তাই মেনে নিবো।



