খুলনা বিভাগে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৯৬ : চলতি বছরে মৃত্যু ১৬

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন। একই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগ থেকে শনিবার (২২ আগস্ট) প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪ হাজার ২৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৬০৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭২ জন। এ সময়ে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩৯ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। জেলায় নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন। যশোরে নতুন ভর্তি হয়েছেন ১৭ জন, সাতক্ষীরায় ২ জন এবং চুয়াডাঙ্গায় ৩ জন। বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া ও মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি। চলতি বছরের শুরু থেকে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৭ জন। এ সময়ে ১ হাজার ৫৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২২২ জন। জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য প্রতিবেদনে নেই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে মোট ৯৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮১৩ জন ছাড়পত্র পেয়েছেন, বর্তমানে ভর্তি রয়েছেন ১৫৭ জন এবং ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৮৪ জন। এর মধ্যে ৮৫৩ জন ছাড়পত্র পেয়েছেন, ৯৮ জন বর্তমানে হাসপাতালে ভর্তি এবং ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় ৩২ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। সাতক্ষীরায় চলতি বছরে মোট ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জন ছাড়পত্র পেয়েছেন, ৬ জন বর্তমানে ভর্তি এবং ১ জনকে রেফার্ড করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন; তাদের মধ্যে ৪৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং ১৪ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। যশোরে চলতি বছরে মোট ৪০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৭২ জন ছাড়পত্র পেয়েছেন, ৩৪ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ২ জনকে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া ঝিনাইদহে ৫৮ জন, মাগুরায় ৯৯ জন, নড়াইলে ১৫৯ জন, কুষ্টিয়ায় ৯৪ জন, চুয়াডাঙ্গায় ১১ জন এবং মেহেরপুরে ৭৫ জন ডেঙ্গু রোগী চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগ, খুলনা থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টার হিসাবে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯৬ জন হলেও একই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।



