জাতীয় সংবাদ

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আটটার দিকে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন।
তিনি বলেন, বিদিশা এরশাদের বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি মামলা ছিল। গুলশান থানার মামলা নম্বর ২৮–এ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button