চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগে বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলায় চাঁদাবাজী ও মাছের ঘের দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী গ্রামবাসী। শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভোজপাতিয়া বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা আল-আমিন ও তাঁর অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে। এসব কর্মকা-ের কারণে অনেক মানুষ এলাকা ছাড়া হয়েছেন। এমনকি তাঁর নির্যাতন থেকে স্থানীয় হিন্দু নারীরাও রেহাই পাননি বলে অভিযোগ করেন সমাবেশে আসা ভুক্তভোগীরা। তাঁদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা করতে গেলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে নির্যাতন ও হয়রানি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিন কে বহিস্কারের দাবি করেন তাঁরা। বিক্ষোভকারীরা এ বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলাম এমপি’র জোর হস্তক্ষেপ কামনা করেন। এদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকা-ে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকা-ে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তাঁরা। আল-আমিনের পদত্যাগ দাবি করে তাঁরা বলেন, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা জানান, এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার, সাইফুল শেখসহ যাদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করেছেন আল আমিন তা আদৌ সত্য না। বরং আল আমিন তার বিগত দিনের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের নিকট উল্টো অভিযোগ করেছে। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে আল আমিন এর সাথে কথা বলার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা বা বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



