জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

প্রবাহ রিপোর্ট : বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে অগ্রসর হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস দেয়নি আইএমডি।

আইএমডির তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো ঘনীভূত হয়ে গভীর নি¤œচাপে পরিণত হতে পারে।
এরপর নি¤œচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে। অনুকূল আবহাওয়া পরিস্থিতি বজায় থাকলে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানকালে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হতে পারে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির চূড়ান্ত গতিপথ, স্থলভাগে আঘাত হানার সম্ভাব্য স্থান কিংবা সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইএমডি।
আবহাওয়া ব্যবস্থাটির গতিপ্রকৃতি ও শক্তির পরিবর্তনের ওপর নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি। তাই ঘূর্ণিঝড়টির গতিপথ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button