স্থানীয় সংবাদ

কেসিসিতে ইউএনডিপি’র সহায়তায় কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ’’ শীর্ষক প্রকল্পের আওতায় উপরকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নগর ভবনের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পভুক্ত উপকারভোগীদের মাঝে এ সকল সামগ্রী বিতরণ করেন। দরিদ্র পরিবারের আয়বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়েনর লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) কারিগরি সহায়তায় গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড (জিডিএফ) ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সী (সিডকা) এর আর্থিক সহায়তায় এ সকল সামগ্রী প্রদান করা হয়। খুলনা মাহনগরীর দরিদ্র পরিবারের জন্য জনহিতকর এ উদ্যোগ গ্রহণ করায় প্রাশসক দাতা সংস্থাসমূহের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও দারিদ্র্য বিমোচনে এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। নিজ নিজ সন্তানদের সুন্দর পরিবেশে বড় করা এবং পরিবারের বন্ধন টিকিয়ে রাখতে বিতরণকৃত সামগ্রী সঠিকভাবে ব্যবহারের আহবান জানিয়ে প্রশাসক বলেন এর সঠিক ব্যবহার আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনুষ্ঠানে প্রশাসক মহানগরীর ১৭ টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি’র (সিডিসি) ৩৪ জনকে কম্পিউটার সেট, ৪৩ জনকে সেলাই মেশিন এবং ৬৪ জনকে ফুডকার্ট বিতরণ করেন। কেসিসির চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিষ্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়গেস প্রাধানাং ও প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আবদুল্লাহ আল মাসুম বর্ক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে সিডিসি ক্লাস্টার লিডার রোকাইয়া খলিফা ও উপকারভোগীদের মধ্যে সালেহা বেগম বর্ক্তৃতা করেন। অনুষ্ঠানে কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্পের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button