জাতীয় সংবাদ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ ফ্যাসিবাদের ১৮ বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে শুধু বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আর অনেক মুক্তিযোদ্ধা বিভিন্ন কারণে তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের তালিকাভুক্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত হলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button