বিএনপি নেতা গাজী তফসীর আহমেদ আরআরজি জিটি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিউপিএফ)’র খুলনা বিভাগের সাবেক সভাপতি ও রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী তফসীর আহমেদ ডুমুরিয়া উপজেলার থুকড়া রামকৃষ্ণপুর আর.আর.জি.জি.টি. মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তিনি উল্লিখিত পদে মনোনীত হন।
এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় উক্ত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও এলকাবাসীর পক্ষ থেকে স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম কামাল হোসেন। সহকারী শিক্ষক দেবদীপ্ত বৈরাগী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গাজী শাহেদুজ্জামান বাবু, যুগ্ম আহবায়ক এ এম আমিনুর রহমান, খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামিম, সরদার গোলাম মোস্তফা, ইউপি সদস্য গোলাম রব্বানী, নারী ইউপি সদস্য আসমা পারভীন, শাহিনুর বেগম, শিক্ষিকা মুক্তি মন্ডল, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা বাবু দিলিপ কুমার রায়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. ইকবাল হোসেন মোল্লা, অবসরপ্রাপ্ত নৌ-বাহিনী কর্মকর্তা সুশান্ত রায়, প্রধান শিক্ষক ধনপতি জোয়াদ্দার, আব্দুল হামিদ বিশ্বাস, মাওলানা মুজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বাবু অনাদী মহন মন্ডল, অপূর্ব সরকার, অঘর চন্দ্র মন্ডল, প্রভাস চন্দ্র মন্ডল, শেখ আবুল কালাম আজাদ, ছাত্র নেতা মো. তৌহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল গফফার, তারাপদ মন্ডল, রামপ্রসাদ মন্ডল, শেখ আসাদুজ্জামান, মোল্লা নিজাম উদ্দিন, অতীশ ঠিকাদার, মুক্তি খানম, আনোয়ার খান, জি এম হোসেন আলী, সোহেল আকুঞ্জী, বিপ্লব কুমার মন্ডল, বাবু জয়দেব, রঞ্জন রায়, রঞ্জন সরকার, জাহাঙ্গীর শেখ, চম্পা বৈরাগী, কানিজ মিরা, পুলিন বিহারি, আব্দুল হালিম গাজী, তপন কুমার মন্ডল, এস এম ইলিয়াস হোসেন, সুফল মন্ডল, অনিমেষ কুমার মন্ডল, নাহিদ হাসান, সর্নেন্দু মন্ডল, নুর আলম শেখ, স্বপন কুমার মন্ডল, জিএম হোসেন আলী, বাবলু শেখ, মজিদুল ইসলাম, রেজাউল শেখ, হাফিজ গাজী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সফল জনপ্রতিনিধি ও রাজনিতিবীদ আলহাজ্ব গাজী তফসীর আহমেদ রামকৃষ্ণপুর আর.আর.জি.জি.টি. মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন- তার নেতৃত্বে নারীদের বৃহত্তম এ প্রতিষ্ঠানটির আরও বিস্তার ঘটবে। এ সময় নব গঠিত কমিটির সভাপতি আলহাজ্ব গাজী তফসীর আহমেদও স্কুলের পড়া-লেখাসহ সার্বিক উন্নয়ন এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


