খুলনায় ভুয়া সাংবাদিক আটক

# মুক্তিপণের দাবীতে অপহরণকৃত ব্যক্তির স্ত্রী পুলিশের কাছে অভিযোগে অভিযান #
স্টাফ রিপোর্টার : খুলনায় ভুয়া সাংবাদিক ও মানবাধিকার সদস্য পরিচয়ে হানিট্রাপ চক্রের ৪সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় ৫লাখ টাকা মুক্তিপণের জন্য আটকে রাখা ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া পত্রিকার কার্ড ও মানবাধিকার সংগঠনের কার্ড উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হরিণটানা থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। একজন ব্যাক্তিকে হানিট্রাপে ফেলে ডেকে নিয়ে বাসায় আটকে রেখে ৫লাখ টাকা দাবি করে চক্রটি। ওই ব্যক্তির স্ত্রী বিষয়টি সদর থানা পুলিশের কাছে অবগত করেন। পুলিশ এরপর অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ চক্রটির ৪সদস্যকে আটক করেছেন। এবিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম প্রবাহকে বলেন, ভিকটিমের স্ত্রীর অভিযোগ পেয়ে দ্রুত পুলিশের একটি টিম এ চক্রটিকে আটক করতে সক্ষম হয়। ছাড়া ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।



