হুইপ রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ নকল করে এআই প্রতারণা: সতর্ক থাকার আহ্বান

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে হুবহু ক্লোন বা নকল করে আর্থিক প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এ ঘটনায় দলীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিশেষ সতর্কবার্তা ও আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অসৎ চক্র +১(৯২৯)২২৩-৩৪২৭ নম্বরটি ব্যবহার করে এআই (অও) প্রযুক্তির সহায়তায় হুইপ রকিবুল ইসলাম বকুলের কণ্ঠস্বর হুবহু নকল করছে। এরপর উক্ত নম্বর থেকে ফোন দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিকভাবে আর্থিক লেনদেনের দাবি জানানো হচ্ছে। হুইপ রকিবুল ইসলাম বকুল স্পষ্ট করে জানিয়েছেন, ওই মার্কিন (+১) নম্বরটির সাথে তাঁর কোনোপ্রকার সম্পৃক্ততা নেই। কোনো ধরনের বিভ্রান্তিকর ফোনকল বা আর্থিক লেনদেনের ফাঁদে না পাড়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। একই সাথে তাঁর ব্যবহৃত দুটি অফিশিয়াল যোগাযোগ নম্বর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, +৪৪৭৭৭৪২৬১২৯০ এবং +৪৪৭৯৩২৯১০৬৬৩ Ñএই দুটি আন্তর্জাতিক নম্বর ব্যতীত তাঁর আর কোনো নম্বর নেই। প্রযুক্তিভিত্তিক এই জালিয়াতি ও প্রতারক চক্রের অপতৎপরতা বন্ধে ইতিমধ্যে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



