স্থানীয় সংবাদ

সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের গণসংযোগ

# খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন #

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের প্রার্থীরা ব্যাপক গণসংযোগ করেছে। ২রা সেপ্টেম্বর প্রার্থীরা দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলী থানায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ৩রা সেপ্টেম্বর প্রার্থীরা খুলনা মহানগরের বিভিন্ন অঞ্চলে ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ৪ সেপ্টেম্বর প্রার্থীরা খুলনা সদর সোনাডাঙ্গা ও খালিশপুর থানার বিভিন্ন অঞ্চলে ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসান মেহেদী রেজভী, শেখ জাহাঙ্গীর হোসেন, ইমতিয়াজ হোসেন পিলু, মো. আবুল হোসেন আবুল, মমতাজ আহমেদ তুহিন, খাইরুল হাসান মানিক, মোহাম্মদ আলী, মিলজার হোসেন, জোবায়ের ইসলাম, মনিরুজ্জামান মহসিন, এস এম আজাদ হোসেন জুয়েল, এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের প্রার্থীরা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানার নিকট তাদের মনোন্য়ানপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন সহ সভাপতি মো. হাসান মেহেদী রেজভী, মজিবর রহমান ফয়েজ, শেখ জাহাঙ্গীর হোসেন, শরীফ বদরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন পিলু, অতিরিক্ত সাধারণ মো. আবুল হোসেন আবুল, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম সোহান, খাইরুল হাসান মানিক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কার্যনির্বাহী সদস্য মিলজার হোসেন, জোবায়ের ইসলাম, এস এম আজাদ হোসেন জুয়েল, মনিরুজ্জামান মহসিন, মামনুরা জাকির খুকুমণি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button