স্থানীয় সংবাদ

গিলাতলা বাজার জামে মসজিদে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী খুদে মুসল্লিদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় সেরা স্থান অর্জনকারী শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে গিলাতলা বাজার ঘাট এলাকায় বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা’র নিজস্ব অর্থায়নে শিশুদের নামাজে উৎসাহিত করার বিশেষ উদ্যোগের এ আয়োজন করা হয়। প্রতিকূলতা জয় করে নিয়মিত মসজিদে আসায় প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অধিকারীদের হাতে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া কোমলমতি শিশুদের নামাজে আরও উৎসাহিত করতে ১৪ জন শিশু নামাজিকে জায়নামাজ, টুপি, ফুটবল উপহার হিসেবে প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। মসজিদ কমিটির সভাপতি সরদার মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা ও মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আশরাফ আলী। এ সময় প্রধান অতিথি নিয়মিত সালাত আদায়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি বিশেষ করে শিশুরা যখন মসজিদমুখী নামাজের দিকে ধাবিত হবে এবং খেলাধুলার ভিতরে থাকবে তখন মাদকে আসক্ত থেকে বিরত থাকবে। তিনি শিশুদের ইসলামের সঠিক শিক্ষা ও সুন্দর চরিত্রে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান। পরিশেষে এলাকার সকল অসুস্থ ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলমানদের আশু সুস্থতা এবং মৃত্যুবরণকারী রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং খতিব প্রধান অতিথি আলহাজ শেখ গোলাম কিবরিয়া মিন্টু কে সাথে নিয়ে নির্মাণাধীন দোতলা মসজিদের অসমাপ্ত কাজ ঘুরে দেখেন, এ সময় তিনি মসজিদের কাজের জন্য অনুদান দেওয়ার প্রতিশ্রুতি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button