নগরীতে আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন : পুড়ে গেছে কক্ষ

স্টাফ রিপোর্টারঃ খুলনার ‘টাইগার গার্ডেন হোটেলের’ ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণে আগুন লাগে। এতে কক্ষটি ও কক্ষের সব মালামাল পুড়ে গেছে।হোটেলের ফ্রন্ট ডেস্ক থেকে মৃদুল জানান, শনিবার পঞ্চম তলায় ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। এ কক্ষে দু’ জন ছিলেন। আগুন দেখে তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। আগুনে পুরো কক্ষ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের ডিডি মাসুদ সরদার বলেন, খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে আমরা গাড়ি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুনে কক্ষটির পুরো মালামাল পুড়ে গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিনিয়র সংবাদ কর্মী কামরুল আহসান তার ফেইজবুকে লিখেছেন, “অল্পের জন্য রক্ষা পেল সেনা কল্যান সংস্থা পরিচালিত খুলনা নগরীর হোটেল টাইগার গার্ডেন ও সেখানে অবস্থানরত গেষ্টরা। সকাল ৯টায় হঠাৎ করে হোটেলের ৫ম তলার একটি রুম থেকে বিকট শব্দ ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার আকস্মিকতায় ছোটাছুটি শুরু হয় হোটেল (বোর্ডার) গেস্টদের। ততক্ষণাত কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে ফোন দিলে দ্রুত তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঐ রুমে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অবস্থান করছিলেন। মূলত তার বুদ্ধিমত্বার কারনে ভয়াবহ অগ্নিকা-ের হাত থেকে রক্ষা পেলো হোটেলটি। তিনি ওয়াশরুমে ছিলেন, ঘটনা আঁচ করতে পেরেই দ্রুত রুমের ভেতরে থাকা ইনডোর সেফটি কাটাউট টি অফ করে দেন। ফলে আগুন আর বাইরে ছড়াতে পারেনি। শুধু ঐ রুমের আসবাব পত্র ও তার মোবাইলসহ ব্যবহারিক জিনিসপত্র পুড়ে যায়। তবে তিনি নিজেকে অক্ষত অবস্থায় রক্ষা করতে সক্ষম হন। তার এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রুমের এসি বিস্ফোরণের কারনে অগ্নিকান্ডের সুত্রপাত।



