স্থানীয় সংবাদ

খুলনায় তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সিএমই’র যাত্রা শুরু

# তরুণ সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের
দক্ষতা উন্নয়নে কাজ করবে ‘সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স’

খবর বিজ্ঞপ্তি ঃ আধুনিক ও দক্ষ সাংবাদিকতা চর্চা, তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে খুলনায় যাত্রা শুরু করেছে সিএমই-সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স (ঈগঊ – ঈবহঃবৎ ভড়ৎ গবফরধ ঊীপবষষবহপব)। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডের একটি অভিজাত হোটেলে কেক কেটে সংগঠনটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। তানজীম আহমেদের সঞ্চালনায় এবং বেল্লাল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট কো-অর্ডিনেটর জিমি আমির, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের প্রধান সংগঠক ও ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার মাইনুল ইসলাম খান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, হাসান আহমেদ মোল্লা, আতিয়ার পারভেজ, মোস্তফা জামাল পপলু, এ এইচ এম শামীমুজ্জামান, আমিনুল ইসলাম, কৌশিক দে, মাকসুদ আলী, হাসান হিমালয়, হেদায়েত মোল্লা, আব্দুল্লাহ আল মামুন রুবেল, শেখ আল এহসান, মোহাম্মদ মিলন, ফকির শহিদুল ইসলাম, সাকমিডের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসিন আহমেদ জীবু, সাংবাদিক একরামুল হোসেন লিপু, রাজু আহমেদ, নুরুল আমিন নুর, সাইফুল ইসলাম, ইব্রাহীম খলিল, আয়েশা আক্তার জ্যোতি, কনিকা আক্তার কাকন, মিজানুর রহমান, জুবায়ের হোসেন আবির, এহসানুল হক, হাবিবুল্লাহ খান সাকিব, নওরিন হক প্রমুখ। সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতা ও প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। সিএমই’র প্রথম আয়োজন হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘গড়ফবৎহ ্ ঝসধৎঃ ঔড়ঁৎহধষরংস’ শীর্ষক প্রশিক্ষণ। এতে খুলনায় কর্মরত তরুণ সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার ধারণা, মোবাইল জার্নালিজম, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, ডিজিটাল জার্নালিজম, ফ্যাক্ট-চেকিং ও তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) এবং সাংবাদিকতায় এর দায়িত্বশীল ব্যবহার, সোশ্যাল মিডিয়া জার্নালিজম, সাংবাদিকতার নৈতিকতা ও নিরাপত্তাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সিএমই’র উদ্যোগের সঙ্গে যুক্তরা জানান, বর্তমান সময়ে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে তরুণ সাংবাদিকদের প্রচলিত সাংবাদিকতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নতুন ধারার সাংবাদিকতায় দক্ষ করে তোলার প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে একটি দক্ষ সাংবাদিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করবে সিএমই। প্রতিষ্ঠানটির লক্ষ্য সম্পর্কে আয়োজকরা বলেন, “সাংবাদিকতার উৎকর্ষে প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে সিএমই কাজ করতে চায়। খুলনা থেকে শুরু হলেও ভবিষ্যতে এর কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button