স্থানীয় সংবাদ
প্রবাহ সম্পাদক এডিটরস কাউন্সিলের সদস্য মনোনিত হওয়ায় প্রবাহ পরিবারের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ঃ গত ৩১ জুলাই এনইসি’র সাধারণ সভায় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ উল হক। তিনি এ বিরল সম্মানিত পদ পাওয়ায় প্রবাহ পরিবারের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাহের নির্বাহী সম্পাদক এনামুল হক সাহেদ, সহকারি সম্পাদক খালিদ হোসেন, বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, সিনিয়র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, মুহাম্মদ নুরুজ্জামান, শেখ ফেরদৌস রহমান, রায়হান মোল্লা, এম এম মিন্টু, কায়কোবাদ মোল্লা বুলবুল, হুমায়ুন কবির, পাপিয়া সুলতানা তুলি, শাহরিয়ার রাব্বী, মেহেদী হাসান, নাসিম হোসেনসহ প্রবাহ পরিবারের সকল সদস্যবৃন্দ।


