জাতীয় সংবাদ

অবসরপ্রাপ্ত ইউপি সচিবদের বকেয়া আনুতোষিক পরিশোধের নির্দেশ

প্রবাহ রিপোর্ট ঃ অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের সচিবদের প্রাপ্য গ্রস পেনশনের এককালীন ৭৫ শতাংশ আনুতোষিক এবং সরকারি চাকরিজীবীদের মতো নিয়মিত উৎসব ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রোববার (৬ সেপ্টেম্বর) রায় ঘোষণা করেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত সচিব মো. ইউসুফ ভূঁইয়াসহ ১৪৭ জন অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের সচিবের বকেয়া আনুতোষিক এবং তাদের বিধিমালা অনুযায়ী নিয়মিত উৎসব ভাতা প্রদানের নির্দেশনা চেয়ে ২০২২ সালে রিটটি দায়ের করা হয়। রিট আবেদনকারীদের প্রায় ২০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ ৩১ জনকে বিবাদী করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button