সাংবাদিক জিয়াউস সাদাত, উত্তম মন্ডল ও রিংটন মন্ডল’র সুস্থতা কামনায় খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল এবং ক্লাব সদস্য ও দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক রিংটন মন্ডল এর আশু সুস্থতা কামনা করেছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সাংবাদিক কে এম জিয়াউস সাদাত ও উত্তম মন্ডল ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎকের পারমর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন এবং সুস্থতার পথে রয়েছেন। অন্যদিকে আজ রবিবার সকালে নগরীর আলকাতরা মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন সাংবাদিক রিংটন মন্ডল। এ দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে গেছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস ইউনিটের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক কে এম জিয়াউস সাদাত ও উত্তম মন্ডল এবং সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রিংটন মন্ডলের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সকলের কাছে দোয় প্রার্থনা করেছেন। বিবৃতি দাতারা হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।



