স্থানীয় সংবাদ
নগরীতে নির্মাণাধীন ভবন থেকে টালি ভেঙে পড়ে শ্রমিকের মৃত্যু

খুমেক প্রতিনিধি ঃ খুলনায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সিমেন্টের টালি ভেঙে নিচে পড়ে রহমত উল্লাহ (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের গ্যারেজে সিমেন্টের টিন লাগানোর সময় অসাবধানতাবশত টালি ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পান রহমত উল্লাহ। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহত রহমত উল্লাহ খুলনার খানজাহান আলী থানার মীরের ডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আকাশ।



