স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩৫ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার :
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে যশোরে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৭ হাজার ৪১৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগ থেকে প্রকাশিত ৭ সেপ্টেম্বর পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৭৬ জন ডেংগু রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে ৬ হাজার ৩৪৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ১৭৩ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। বিভাগে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের হিসাবে খুলনা জেলায় সর্বাধিক ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলার সরকারি হাসপাতালে ৫৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া বাগেরহাটে ৪৪ জন, যশোরে ২৬ জন, সাতক্ষীরায় ৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মাগুরায় ৫ জন, নড়াইলে ৮ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, ঝিনাইদহে ২ জন, কুষ্টিয়ায় ২ জন এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় যশোরে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত খুলনা বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ২ জন, যশোর ও বাগেরহাটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
জেলা ও হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, বর্তমানে খুলনা জেলায় ৩৮৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৭ জন, বাগেরহাটে ১০৯ জন, সাতক্ষীরায় ১৬ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, যশোরে ৯০ জন, ঝিনাইদহে ১৫ জন, মাগুরায় ১২ জন, নড়াইলে ২৪ জন, কুষ্টিয়ায় ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মেহেরপুরে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button