খুলনা বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম ১০ হাজার ৭৬০ : মৃত্যু ৩৮

# ২৪ ঘন্টায় সন্দেহজনক হামের সংখ্যা ৭৯ : মৃত্যু ১
নিশ্চিত হাম ৩৬৯ : সবচেয়ে বেশি আক্রান্ত খুলনায়
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামের সংখ্যা ৭৯ জন। এ সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে একজন রোগীর মৃতু্যৃ হয়। এছাড়া এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামের রোগী ১০ হাজার ৭৬০ জন। এ সময়ে সন্দেহজনক হামে মারা গেছেন ৩৮ জন। পাশাপাশি নিশ্বিচ হামের সংখ্যা ৩৬৯ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলা-ভিত্তিক তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৭৯ জন। এর মধ্যে বাগেরহাটে ১৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, ঝিনাইদহে ১৩ জন, খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৬ জন, মাগুরায় ১২ জন, মেহেরপুরে ৫ জন এবং সাতক্ষীরায় ২ জন। এ সময়ে ঝিনাইদহে একজনের মৃত্যু হয়। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগে নিশ্চিত হামের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি খুলনা জেলায়। জেলাটিতে সন্দেহজনক হামের রোগী ১ হাজার ৮২৪ জন। এরপর কুষ্টিয়ায় ২ হাজার ৬৬১ জন, ঝিনাইদহে ৯১০ জন, যশোরে ৮৫৭ জন, নড়াইলে ৭৫৭ জন, বাগেরহাটে ৬৭৪ জন, মেহেরপুরে ৬২৪ জন, চুয়াডাঙ্গায় ৫৩২ জন এবং সাতক্ষীরায় ২৯৩ জন রোগী হয়েছে। জেলা-ভিত্তিক হিসাবে সন্দেহজনক হামে মৃত্যুর ঘটনাও রয়েছে কয়েকটি জেলায়। এর মধ্যে খুলনায় ২০ জন, কুষ্টিয়ায় ১৩ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ১ জন নিশ্চিত হামে মারা গেছেন। অন্যদিকে, নিশ্চিত হামের সংখ্যাও উল্লেখযোগ্য। এ তালিকায় বিভিন্ন জেলার তথ্য রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে অনেক রোগী ছাড়পত্রও পেয়েছেন। তবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা এবং সন্দেহজনক রোগীদের যথাযথভাবে পর্যবেক্ষণ করা জরুরি।



