স্থানীয় সংবাদ

সুন্দরবনের পর্যটন স্পটে ৩দিনের পরিচ্ছন্নতা অভিযান

# কটকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য অপসারণ #

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিন দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের অন্যতম পর্যটন এলাকা কটকা অভ্যয়ারণ্য এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান। তিন দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস)।
সুন্দবনের পর্যটন স্পট সমূহে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর অব সুন্দরবনের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মো. ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদী ইসলাম রকি, সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু প্রমূখ।
উদ্বোধনী বক্তব্যে ডিএফও এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবন ক্লিন রাখা বন বিভাগের একার পক্ষে সম্ভব নয়। টেয়াসের এই কার্যক্রম সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় একটা ব্যতিক্রমী উদ্যোগ। সাগরের জোয়ারে ভেসে আসা, জেলে বনজীবীদের ফেলে দেয়া বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সুন্দরবনের পর্যটন স্পট সমূহ দূষিত করে ফেলে। তিন দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পর্যটন স্পটগুলো সুন্দও হয়ে উঠবে।
ট্যুর অপারেটর অফ সুন্দরবনের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কচি জানান, টোয়াসের তিন দিনের কর্মসূচিতে সুন্দরবনের কটকা, কচিখালি, আন্ধারমানিক ও করমজল পর্যটন কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। টোয়াসের ৬৫ জন সদস্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহণ করেছে। প্রতি বছর মে ও সেপ্টেম্বর মাসে দুইবার পূর্ব সুন্দরবন বিভাগের এসব টুরিস্ট স্পট সমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা কওে তাকে টোয়াস। করমজল বাদে অন্য পর্যটন স্পট সমূহে বছরে ৪৩ হাজারেরও বেশি দেশী-বিদেশী পর্যটক ভ্রমণ করে থাকেন। প্রথম দিনের অভিযানে কটকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে বলেও জানান টোয়াস সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button