স্থানীয় সংবাদ

এমইউজের নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি ঃ
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল (সোমবার) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিগত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব এবং সাধারণ সম্পাদক এ এইচ এম শামীমুজ্জামানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সজল, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সরদার আবু তাহের, সদস্য মোঃ আনিস উদ্দিন,নবনির্বাচিত কমিটির সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধক্ষ্য রাজু আহমেদ, নবনির্বাচিত সদস্য কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুবুর রহমান, রামিম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন এমইউজের সদস্য নুরুল আমিন নূর, মাসুদ আল হাসান, খান আহসানুল আমিন, হীরামন সাগর, এম রোমানিয়া, জাফর ইকবাল অপু, জিল্লুর রহমান, মিজানুর রহমান সুজন আকন, উম্মে ও মামা রাত্রি, কনিকা আক্তার কাকন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button