স্থানীয় সংবাদ

সংসদের হুইপ বকুল এমপির পক্ষে ১১নং ওয়ার্ড বিএনপির দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে খালিশপুর প্লাটিনাম ২নং গেটে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাঃ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বিশ্বাস, পাটকল শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম জিয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, পরিচালনায় ছিলেন সাঃ সম্পাদক এ এম মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ। অন্যান্যের মধ্যে অংশ নেন যুবদল নেতা নাজমুল হক বাবু, বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ, শ্রমিকদল নেতা মোনাসেফ হোসেনসহ ওয়ার্ড বিএনপির যুব, ছাত্র ও শ্রমিক এবং মহিলা দলের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button