স্থানীয় সংবাদ

খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত

# উপ-পরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালক হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত মোঃ হোসেনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) পরিবার।
সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সিইউসি পরিবারের পক্ষ থেকে নবাগত উপপরিচালক জনাব মোঃ হোসেনুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর কর্মজীবন কামনা করা হয়। সৌজন্য সাক্ষাতে সিইউসি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন, প্রচার সম্পাদক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং সিইউসি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সিইউসি পরিবারের সদস্যরা সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সিইউসি স্কুলের শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নবাগত উপপরিচালককে অবহিত করেন। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নবাগত উপপরিচালক জনাব মোঃ হোসেনুর রহমান সিইউসির সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটির ইতিবাচক ভূমিকা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে সিইউসি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন নবাগত উপপরিচালক মহোদয় জনাব মোঃ হোসেনুর রহমানকে মিষ্টিমুখ করান। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন। সিইউসি পরিবারের পক্ষ থেকে নবাগত উপপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফল কর্মজীবন এবং সমাজসেবামূলক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button