স্থানীয় সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন আজ

খবর বিজ্ঞপ্তি ঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এক দিনের সফরে ৯ সেপ্টেম্বর দুপুরে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় খুলনা শিরোমণিতে অবস্থিত বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কর্তৃক বাস্তবায়িত এক মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে এবং বেলা একটায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button