সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ ফেসবুক পোস্টকে ঘিরে খুলনার তেরখাদায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। অভিযোগ উঠেছে, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হকÑমন্টুÑতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্ম নিয়ে বিরূপ ও আপত্তিকর মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ক্ষোভ প্রকাশ্যে রূপ নেয়। সোমবার তেরখাদা সুপার মার্কেটের সামনে জড়ো হন স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যানার-ফেস্টুন হাতে তারা মানববন্ধনে অংশ নিয়ে অভিযুক্ত মন্তব্যের প্রতিবাদ জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ম মানুষের আবেগ, বিশ্বাস ও অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িত। তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারেÑএমন কোনো বক্তব্য একজন সাধারণ মানুষের কাছ থেকেই যেমন প্রত্যাশিত নয়, তেমনি একজন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকেও এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদের দাবি, বিতর্কিত মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শুধু তাই নয়, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মানববন্ধন থেকে সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে আবু হেনা মোঃ মনিরুল হকের পদত্যাগের দাবিও তোলা হয়। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় তদন্তসাপেক্ষে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কাটেংগা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো, তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগর, তেরখাদা পশ্চিমপাড়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অলিউল্লাহ, এনসিপি নেতা এম এ কাদের, রিপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা আরও দাবি করেন, ওই শিক্ষকের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তারা নারীসংক্রান্ত অনৈতিক কর্মকা-ের অভিযোগের কথাও তুলে ধরেন।স্থানীয়দের দাবি, ধর্মীয় অনুভূতি, সামাজিক সম্প্রীতি এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদাÑতিনটিই যেন সমান গুরুত্ব পায়। আর এ জন্য দ্রুত তদন্ত করে স্পষ্ট সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।


