স্থানীয় সংবাদ

খালিশপুর জুট মিল থেকে যন্ত্রাংশ চুরির প্রতিবাদে গেটসভা

খবর বিজ্ঞপ্তি ঃ রাষ্ট্রয়াত পাট কল খালিশপুর জুট মিলস এর লীজ গ্রহীতা রেডিয়েন্ট গ্রুপ এর তথাকথিত এক কর্মকর্তা সরকারি মেশিন থেকে যন্ত্রাংশ চুরি করার প্রতিবাদে একগেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিকদল খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক ও পাট শ্রমিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা, বক্তৃতা করেন, জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা মোঃ মোকছেদুল আলম, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্তর্গত খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়ন এর সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম আহবায়ক দয় মোঃ আঃ রাজ্জাক তালুকদার, মোঃ দুলাল শেখ, মোঃ সোহেল মীর, মোঃ সোবাহান ব্যাপারী, মোঃ মোকলেছুর রহমান, মোঃ জাহাঙ্গীর ফারাজী, মোঃ শহীদুল্লাহ্ আজাদ, খালিশপুর জুট মিলস সিবিএর সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, খালিশপুর জুট মিলস সিবিএ এর সাবেক সহ সম্পাদক মোঃ লুৎফর রহমান, রেডিয়েন্ট জুট মিলস এর শ্রমিক মোঃ দুখু মিয়া ও উজ্জল, আবুল কালাম মাষ্টার, ক্রিসেন্ট জুট মিলের কারখানা কমিটির মোঃ সেলিম মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ মোশারেফ হোসেন, মোঃ খায়ের, মোঃ মানিক ও শামসুল আলম, বক্তারা বলেন রেডিয়েন্ট গ্রুপ এর তথাকথিত কর্মকর্তা তৈয়ব সরকারী মিলের ম্যাশিন থেকে যন্ত্রাংশ চুরি করায় তাকে আইনের আওতায় আনতে হবে, সিকিউরিটি ইনচার্জ ওহিদ ও প্রশাসনের রায়হান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জাহানুর কে প্রত্যাহার করতে হবে, শ্রমিকদের গেট পাশ সংশোধন করে প্রদান করতে হবে, ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী শ্রমিকদের মজুরী দিতে হবে, শ্রমিকদের যাতায়াত ভাতা প্রধান করতে হবে, অন্যথায় শ্রমিকদের সাথে রেডিয়েন্টের বিরুদ্ধে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button