স্থানীয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় খুলনায় মহামারী আকার ধারন করেছে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# খুলনা মহানগরীর রুকন সম্মেলন কাল, সকল প্রস্তুতি সম্পন্ন #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন,
বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে খুলনায় তা মহামারী আকার ধারন করেছে। এখনই সরকার, সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্ব-স্ব ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ গ্রহন করে ডেঙ্গু প্রতিরোধ করা অতীব জরুরি। ডেঙ্গু আক্রান্ত রোগীর সুচিকিৎসা নিশ্চিতসহ বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করার জন্য সরকারের প্রতি তিনি উদাত্ত আহবান জানান। তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য খুলনা মহানগরীর রুকন সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি ও সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। সকাল ৭টায় এ সম্মেলন শুরু হবে । আগামী ১১ সেপ্টেম্বর সকালে খুলনা মহানগরীর রুকন সম্মেলনের প্রস্তুতি নিয়ে থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ সব তথ্য জানান।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, দাওয়া ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, পেশাজীবী বিভাগীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, ব্যবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান, হাফেজ ইমরান খালিদ, খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা আব্দুল আউয়াল, দৌলতপুর থানা মাওলানা মহিউদ্দীন, আড়ংঘাটা থানা সেক্রেটারি শেখ ফিরোজ আহমেদ তুহিন প্রমুখ ।
মহানগরী আমীর বলেন, ডেঙ্গু রোগ সম্পর্কিত আতঙ্ক ঝেড়ে ফেলে এ রোগ প্রতিরোধ করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতায় পারে এ রোগ প্রতিরোধ করতে। ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত ঘুমানোর সময় মশারি ব্যবহার ও নিজেদের ঘরবাড়ি মশামুক্ত রাখার ব্যবস্থা করা। ফলে সকল অবস্থায় আমাদের বাড়িঘর, উঠান, বাড়ির ছাদ ও পার্শ্ববর্তী এলাকা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুজ্বরের লক্ষণসমুহ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। বেশী পরিমাণে তরল খাবার, খাবার স্যালাইন, ডাবের পানি ও ফলের রস খেতে হবে। জ্বরের মাত্রা বেশি ও অবস্থা খারাপ মনে হলে রোগীকে বাসায় না রেখে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। মনে রাখতে হবে শুধু ডেঙ্গুই নয়, যেকোনো রোগের চিকিৎসার পাশাপাশি সেই রোগ প্রতিরোধ করা বেশী জরুরি। ফলে ডেঙ্গু রোগ প্রতিরোধ করার জন্য সরকার, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনসহ সকলকে এগিয়ে আসতে হবে।
মাহফুজুর রহমান আরও বলেন, বর্তমানে সারাদেশে বহুল আলোচিত বিষয়গুলোর মধ্যে ডেঙ্গু জনমনে বেশ আতঙ্ক সৃষ্টি করেছে। এ রোগ ও তার প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে প্রকৃত ধারণার অভাবই এই আতঙ্কের মূল কারণ। তাই এ রোগ সম্পর্কে সুষ্ঠুভাবে অবহিত হয়ে এ জ্বর প্রতিরোধ করার জন্য জনমনে সতর্কতা সৃষ্টি করা দরকার সেই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রচেষ্টা অব্যহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button