খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ভর্তি ৩০২ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ১০৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩০ জনের।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২৪৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ২২৫ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪১ জন ডেঙ্গু রোগী। আর চলতি বছরে এ পর্যন্ত ৭ হাজার ৮১৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১১৯ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, বাগেরহাটে ৩৫ জন, সাতক্ষীরায় ৬ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, যশোরে ২০ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ৭ জন, নড়াইলে ১১ জন, কুষ্টিয়ায় ১২ জন, চুয়াডাঙ্গায় ৯ জন এবং মেহেরপুরে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে খুলনা জেলায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৪০৩ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭ জন এবং বাগেরহাটে ১ হাজার ৪৪৮ জন। এছাড়া যশোরে ৮৫৪ জন, নড়াইলে ৩২২ জন, মাগুরায় ১৯০ জন, সাতক্ষীরায় ১৮০ জন, ঝিনাইদহে ১৬৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৮ জন, কুষ্টিয়ায় ১৭৯ জন, মেহেরপুরে ১৩৬ জন এবং চুয়াডাঙ্গায় ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত খুলনা বিভাগে বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। এর মধ্যে খুৃলনায় ৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বাগেরহাটে ২ জন এবং যশোওে দুইজন ডেঙ্গুতে মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।



