স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ২৯০ : মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুইজন এবং বাগেরহাটে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়৷
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ১৫ সেপ্টেম্বর ( মঙ্গলবার) পরিচালক ডা; শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনায়। জেলা ও বিভিন্ন প্রতিষ্ঠানে মিলিয়ে খুলনায় নতুন করে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, বাগেরহাটে ১৮ জন, সাতক্ষীরায় ১২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, যশোরে ২৫ জন, ঝিনাইদহে ১০ জন, মাগুরায় ২ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় ৪ জন এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২ জন এবং বাগেরহাটে ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৩৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, খুলনায় ৮ জন, বাগেরহাটে ৩ জন এবং যশোরে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৮১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬০ জন। এছাড়া এ পর্যন্ত ২২৫ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button